রুবেনের পরিবার

1. রূবেণ ছিলেন ইস্রায়েলের প্রথম সন্তান

2. পারিবারিক ইতিহাসেও, রূবেণের নাম বড় ছেলের হিসেবে নথিভুক্ত করা নেই

3. তা সত্ত্বেও, বড় ছেলের বিশেষ অধিকার ও অন্যান্য ক্ষমতা য়োষেফের বংশের লোকরাই ভোগ করতেন

4. য়োয়েলের উত্তরপুরুষদের তালিকা নিম্নরূপ: য়োয়েলের পুত্রের নাম শিমযিয, শিমযিযর পুত্রের নাম গোগ, গোগের পুত্রের নাম শিমিযি,

5. শিমিযির পুত্রের নাম মীখা, মীখার পুত্রের নাম রাযা, রাযার পুত্রের নাম বাল,

6. বালের পুত্রের নাম ছিল বেরা

7. য়োয়েলের ভাইদের ও তাঁর পরিবারের পরিচয় তাঁর পরিবারগোষ্ঠীর ইতিহাস অনুযায়ীছিল নিম্নরূপ: এই বংশের বড় ছেলে ছিলেন যিয়ীয়েল, তারপর সখরিয় আর

8. আসসের পুত্র বেলা

9. পূর্বদিকে ফরাত্‌ নদীর কাছে মরুভূমি পর্য়ন্ত অঞ্চলে এঁদের বসবাস ছিল

10. শৌলের রাজত্ব কালে, বেলার লোকরা হাগরীযদের সঙ্গে যুদ্ধ করে, তাঁদের হারিয়ে তাঁদের তাঁবুতে বসবাস করতে শুরু করেন এবং গিলিয়দের পূর্বপ্রান্ত পর্য়ন্ত অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করেন

গাদের পরিবার

11. গাদের পরিবারগোষ্ঠীর লোকরা রূবেণ পরিবারগোষ্ঠীর লোকদের কাছেই বাশন অঞ্চলের শহর সলখা পর্য়ন্ত ছড়িয়ে ছিটিয়ে বাস করতেন

12. বাশনের প্রথম নেতা ছিলেন য়োয়েল

13. মীখায়েল, মশুল্লম, শেবা, য়োরায, যাকন, সীয আর এবর হলেন এই পরিবারের সাত ভাই

14. এঁরা সকলেই হূরির পুত্র অবীহযিলের উত্তরপুরুষ

15. অন্য এক পরিবারের নেতা অহির পিতার নাম অব্দিয়েল

16. গাদ পরিবারগোষ্ঠীর লোকরা গিলিয়দ অঞ্চলে বসবাস করত

17. এই সমস্ত নামগুলি গাদের পারিবারিক ইতিহাসে লিপিবদ্ধ করা হয় এবং এগুলি যিহূদার রাজা য়োথম ও ইস্রায়েলের রাজা যারবিযামের সময়ে নথিভুক্ত করা হয়

18. রূবেণ, গাদ ও অর্ধেক মনঃশি পরিবারগোষ্ঠী থেকে 44 ,760 জন সাহসী লোক ছিল

19. এরা হাগরীয, য়িটূর, নাফীশ ও নোদবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে

20. মনঃশি, রূবেণ ও গাদ পরিবারগোষ্ঠীর লোকরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যুদ্ধে তাদের সাহায্য করার জন্য প্রার্থনা করেন

21. তাদের 50,000 উট, 2,50 ,000 মেষ এবং 2,000 গাধা নিয়ে নেওয়া ছাড়াও তারা 1,00,000 ব্যক্তিকে বন্দী করেছিলেন

22. ঈশ্বর বয়ং রূবেণের বংশের লোকদের সহায় হওয়ায বহু হাগরীয যুদ্ধে নিহত হন এবং অতঃপর মনঃশি, রূবেণ ও গাদ পরিবারের লোকেরা হাগরীযদের বাসভূমিতে থাকতে শুরু করেন

মনঃশির পরিবার (পূর্ব)

23. মনঃশির পরিবারগোষ্ঠীর অর্ধেক লোক বাল্-হর্ম্মোণ, সনীর ও হর্ম্মোণ পর্বত পর্য়ন্ত বাশন অঞ্চলে বসবাস করতেন

24. এফর, য়িশী, ইলীযেল, অস্রীযেল, য়িরমিয, হোদবিয, য়হদীযেল প্রমুখ বিখ্যাত সাহসী বীররা ছিলেন এঁদের নেতা

25. কিন্তু এঁরা তাঁদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বরের বিরুদ্ধে পাপাচরণ করে এই অঞ্চলের প্রাক-বাসিন্দাদের ভ্রান্ত দেবদেবীর আরাধনা শুরু করলেন

26. ফলতঃ, ইস্রায়েলের ঈশ্বর, অশূররাজ পূল যিনি তিগ্লত্‌-পিলেষর নামেও পরিচিত ছিলেন, যুদ্ধ করবার উস্কানি দিলেন এবং তিনি রূবেণ, গাদ ও অর্ধেক মনঃশির পরিবারগোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করে তাদের বন্দী করে নির্বাসনে নিয়ে গেলেন

Bibles

Books

Chapters